
নিজস্ব প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন প্রবাসী সমাজকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে আলোকিত ভদ্রগাছা গড়ার লক্ষ্যে সোলার লাইট স্থাপন অনুষ্ঠান শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ভদ্রগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, হাফেজ মাওলানা মুফতি মাঈন উদ্দিন।
সঞ্চালনা করেন, বিটঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মেজবাহ উদ্দিন সরকার।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, বিটঘর ইউনিয়ন প্রবাসী সমাজকল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মোঃ আরিফুল ইসলাম ভূইয়া শাহিন,
এসময় উপস্থিত ছিলেন, বিটঘর ইউনিয়ন প্রবাসী সমাজকল্যাণ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আনিসুর রহমান, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ মিজান চৌধুরী, স্থানীয় সমন্বয়ক দাউদ মোল্লা, ইয়াছিন মুন্সী, মোঃ নাহিদ, বাছির বাবু। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ কামাল সরকার, মোঃ আলী আজ্জম, মোঃ শাহ আলম, মোঃ ইলিয়াস সরকার, মোঃ ফোরকান মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিটঘর ইউনিয়ন প্রবাসী সমাজকল্যাণ ফাউন্ডেশন এর সদস্যরা প্রবাসে থেকে কষ্টের উপার্জিত টাকা দিয়ে এলাকার মানুষের কথা চিন্তা করে সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আলোকিত ভদ্রগাছা গড়ার লক্ষ্যে ভদ্রগাছা গ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে সোলার লাইট স্থাপন করার উদ্যেগ গ্রহণ করি যা এই প্রথম ভদ্রগাছা গ্রামের মধ্য দিয়ে
সোলার লাইট স্থাপন কাজ শুরু হয়েছে। বিটঘর ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে সোলার লাইট স্থাপন করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

নিজস্ব প্রতিনিধি 









