
নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রাম আলোকিত গড়ার লক্ষ্যে বিটঘর ইউনিয়ন প্রবাসী সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎচালিত সোলার লাইট স্থাপন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি ২০২৬ ইং) বিকেলে টিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আশরাফুল ইসলাম।
বিটঘর ইউনিয়ন প্রবাসী সমাজকল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী উপদেষ্টা মোঃ হাবিবুর রহমান মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান ও সাংবাদিক মোঃ হোসাইন ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, গ্রামে সোলার লাইট স্থাপন কার্যক্রম গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিত করবে, রাতের চলাচল সহজ করবে এবং সামগ্রিক সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গ্রামবাসীর পক্ষে উপস্থিত ছিলেন ভোলাচং উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আমির ফয়সাল, ইব্রাহীমপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এনামুল হক কুতুবী, কাইতলা আলীম উদ্দিন অনার্স কলেজের প্রিন্সিপাল মোঃ শামীম ভূইয়া, দৌলতপুর কাশেমুল উলুম আলীম মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল হক, টিয়ারা আলকোবা ইসলামীয় হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ আবু বক্কর, অবসরপ্রাপ্ত সৈনিক ইব্রাহীম আলম ও ফিরু মিয়া সর্দার।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য ওবায়দুল হক, সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আইনাল হক, সহ-সমাজকল্যাণ সম্পাদক স্বপন ভূইয়া, সহ-আইন বিষয়ক সম্পাদক শাহাদাত বকশিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিটঘর ইউনিয়ন প্রবাসী সমাজকল্যাণ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক কুতুবীর আবেদনের প্রেক্ষিতে সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী আলাউদ্দিন, সভাপতি আরিফুল ইসলাম শাহিন ভুঁইয়া এবং প্রধান পৃষ্ঠপোষক আবু হানিফ সরকারের সার্বিক উদ্যোগে এই জনকল্যাণমূলক প্রকল্পটি গ্রহণ করা হয়। সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন ভুঁইয়ার অনলাইন মিটিং পরিচালনার মাধ্যমে নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী টিয়ারা গ্রামে সোলার লাইট স্থাপনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিজস্ব প্রতিবেদক 









