
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী মুহাম্মাদ নজরুল ইসলাম নজুর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে নবীনগর উপজেলার গুড়িগ্রাম হামিদ কোম্পানি মাঠে আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উস্তাজুল হুফ্ফাজ হাফেজ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ইসলামী আন্দোলনের কার্যনির্বাহী সদস্য নোমান শিবলী।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মাদ নজরুল ইসলাম নজু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন নবীনগর উপজেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকার, সেক্রেটারি মাওলানা মুমিনুল হক ভূঁইয়া, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক সামছ আল ইসলাম ভূঁইয়া, সহ-দপ্তর সম্পাদক আব্দুল করীম হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন নবীনগর উপজেলা সভাপতি হাফেজ মনির হুসাইন, সেক্রেটারি উমর ফারুক রাজু, সিনিয়র সহ-সভাপতি মুফতি শরিফ আরমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তব্যে প্রধান অতিথি নজরুল ইসলাম নজু বলেন,
“যেখানেই যাচ্ছি মানুষের ভালোবাসা পাচ্ছি। ইনশাআল্লাহ ১২ তারিখে হাতপাখা প্রতীকে বিজয় হবে। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে নবীনগরের মানুষকে ছেড়ে যাব না। নবীনগরের মানুষের কাছ থেকে আমার নেওয়ার কিছু নেই, দেওয়ার আছে।”
তিনি আরও বলেন,
“আল্লাহ আমাকে যা দিয়েছেন, চাওয়ার চেয়েও বেশি দিয়েছেন। আপনারা যদি আমাকে সংসদে পাঠান, সরকার থেকে যা আসবে এবং আমার পক্ষ থেকে যা থাকবে সব আপনাদের মাঝে বিলিয়ে দেব।”

নিজস্ব প্রতিবেদক 









