ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিটঘর ইউনিয়ন প্রবাসী সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নবীনগরের মানুষের যে ভালোবাসা পাচ্ছি ইনশাআল্লাহ ১২ তারিখে হাতপাখা ভোটে বিজয় হবে-নজু ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইব্রাহীম খলিল ঢাকাস্থ বিটঘর ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত টিয়ারা বড়বাড়ি তালিমুস সুন্নাহ সিদ্দিকিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা শুভ উদ্বোধন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, আগুনে পুড়ে প্রাণ গেল আলমগীর হোসেনের আলোকিত নূরনগর সামাজিক সংগঠন এর উদ্যোগে জমজমাট প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত। আলোকিত নূরনগর সামাজিক সংগঠন এর ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরণ এবং কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত। ওয়ারুক কবরবাসীর স্মরণে ইসলামী সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে জবি এমসিজে ডিবেটিং ক্লাবের নেতৃত্বে তানভীর – সাফা
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

নবীনগরের বিটঘর বাজারে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করলেন স্থপতি আব্দুল আউয়াল

722

নিজস্ব প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী স্থপতি মোহাম্মদ আবদুল আউয়ালের নেতৃত্বে ৩১ দফা শীর্ষক লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার ১৭ অক্টোবর দুপুরে নবীনগর উপজেলার বিটঘর বাজারে নেতাকর্মীদের সাথে নিয়ে এই কর্মসূচি পরিচালিত হয়।

এসময় স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে স্লোগানের মধ্য দিয়ে স্থপতি আব্দুল আউয়াল ও তার সাথে থাকা নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের কক্ষে একটি মতবিনিময় সভায় উপস্থিত হন। স্থপতি আবদুল আউয়াল উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ৩১ দফা কর্মসূচি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

আলোচনাকালে তিনি বলেন, বিএনপির দেয়া এই জনগুরুত্বপূর্ণ ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশ, আমরা যেনো এই ৩১ দফা’র বিষয়ে সাধারণ মানুষকে অবগত করাই এবং মানুষের দ্বারে দ্বারে এই বার্তা পৌঁছে দিই। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমরা এখনও অফিসে বসে, রাস্তায় পথসভার মধ্যে সীমাবদ্ধ রেখেছি এই ৩১ দফা কর্মসূচির আলোচ্য বিষয়। আমরা ধানের শীষ প্রতীক পাওয়ার আশায় কেন্দ্রীয় কার্যালয়ে দৌড়ঝাঁপ করছি, ৩১ দফা কর্মসূচীকে বাস্তবায়নের উদ্দেশ্যে সাধারণ মানুষকে অবগত করছিনা, যা অত্যন্ত পরিতাপের বিষয়।

আলোচনা শেষে স্থপতি মোহাম্মদ আবদুল আউয়াল তার নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির দেয়া ৩১-দফা কর্মসূচির লিফলেট বিটঘর বাজারের প্রতিটি দোকান ও সাধারণ মানুষের হাতে পৌঁছে দেন। পাশাপাশি তিনি সকলের দোয়া প্রার্থনা করেন।

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে স্থপতি মোহাম্মদ আবদুল আউয়ালকে লিফলেট বিতরণে সহোযোগিতা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিটঘর ইউনিয়ন প্রবাসী সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন

নবীনগরের বিটঘর বাজারে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করলেন স্থপতি আব্দুল আউয়াল

আপডেট সময় ০২:৪৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫